নবাবগঞ্জে নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের পাশে স্বেচ্ছাসেবকলীগ

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২০, ২২:০৬

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা

নবাবগঞ্জের কৈলাইল ইউনিয়নের কালীগঙ্গা নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে খাদ্যসামগ্রী নিয়ে দাঁড়িয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ। গতকাল মেলেং এলাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ভাঙনকবলিত অর্ধশতাধিক পরিবারকে ২৫ কেজি করে চাল, আলু, পেঁয়াজ, তেল, লবণ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিলীপ মণ্ডল, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগ নেতা রাহুল দাস, অ্যাডভোকেট শাহিনুর ইসলাম, ঢাকা জেলার মাহাবুব ব্যাপারী, অতুল সরকার জুয়েল, আশ্রাফ আলী, নবাবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের পলাশ চৌধুরী, শেখ সুজন বাবু, সেলিম খান, ফারুক মোল্লা প্রমুখ।