রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মকবুল হোসেনকে (মাই টিভি) আহ্বায়ক ও রাসেল মাহামুদকে (আনন্দ টিভি) সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গতকাল শুক্রবার মুড়াপাড়া বাজারে অবস্থিত উপজেলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন ইমদাদুল হক দুলাল (বাংলাদেশের খবর), এসএম রুবেল মাহমুদ (সময়ের আলো), শাহেল মাহমুদ (স্বদেশ প্রতিদিন), এসএম নাজমুল হক (দৈনিক এই বাংলা), আলম হোসেন (প্রতিদিনের বাংলাদেশ)। উল্লেখ্য আগামী ৩০ কার্যদিবসের মধ্যে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক পুর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।
