সি আর দত্ত ও আবু ওসমানের স্মরণসভা
ইত্তেফাক রিপোর্ট
জাতীয় পার্টি-জেপির প্রেসিডিয়াম সদস্য সাদেক সিদ্দিকী বলেছেন, মুক্তিযোদ্ধারা সর্বকালের সর্বশ্রেষ্ট সন্তান, জাতির অহংকার ও গৌরব। মুক্তিযোদ্ধারা নিজেদের জীবন উত্সর্গ করে দেশ স্বাধীন না করলে আজ আমরা নিজেদের স্বাধীন জাতি ভাবতে পারতাম না। পরাধীনতার শিকল হয়তো আমাদের আজও তাড়া করে বেড়াত। সি আর দত্ত ও কর্নেল (অব.) আবু ওসমান চৌধুরী —মুক্তিযুদ্ধের এই দুই অগ্রসেনানী অসাম্প্রদায়িক শোষণমুক্ত বাংলাদেশ গড়তে চেয়েছিলেন। তাদের সেই চেতনা ও আদর্শকে ধারণ করে দেশ নির্মাণ করতে হবে। গত বৃহস্পতিবার ঢাকায় প্রেস কাউন্সিল মিলনায়তনে সেক্টর কমান্ডার মেজর জেনারেল (অব.) সি আর দত্ত ও কর্নেল (অব.) আবু ওসমান চৌধুরীর স্মরণে বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগ আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সাবেক রাষ্ট্রদূত অধ্যাপক ড. নিম চন্দ্র ভৌমিকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মুক্তিযোদ্ধা এম এ জলিল।
