আপনার রাশিফল

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২০, ২২:১০

মুহম্মদ আনিসুল হক

১২ সেপ্টেম্বর ২০২০ খ্রিষ্টাব্দ, শনিবার

আজ ২৮ ভাদ্র ১৪২৭ বঙ্গাব্দ এবং ২৩ মহরম ১৪৪২ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কন্যা রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫টা ৪৪ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ৫ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কন্যা রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৩। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: বুধ ও বৃহস্পতি। আপনার শুভ সংখ্যা: ৩ ও ৫। শুভ বার: বুধ ও বৃহস্পতি। শুভ রত্ন: পান্না ও পোখরাজ।  জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

কাজকর্মে উত্সাহবোধ করতে পারেন। নিজের প্রভাব-প্রতিপত্তি বৃদ্ধি পেতে পারে। মন ভালো থাকবে। প্রবাসী আপনজনের সঙ্গে যোগাযোগ হতে পারে। ব্যক্তিগত যোগাযোগে সুফল পাবেন।   

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) 

অধীনস্থদের কাজে লাগাতে পারবেন। মূল্যবোধ সমুন্নত থাকতে পারে। আর্থিক দিক ভালো যাবে। প্রাপ্তিযোগ আছে। পুরনো কোনো আত্মীয়ের সঙ্গে যোগাযোগ হতে পারে।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

শরীর ভালো থাকবে। মানসিক প্রশান্তি বজায় থাকতে পারে। কর্মপরিবেশ অনুকূল থাকবে। নিজের প্রভাব-প্রতিপত্তি বৃদ্ধি পেতে পারে। ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করতে পারবেন।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। শারীরিক অসুস্থতাকে অবহেলা না করে চিকিত্সা নিন। ব্যয় কমানোর চেষ্টা করুন। বিদেশযাত্রার সুযোগ পেতেও পারেন।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

রাজনীতিবিদদের জন্য সময় অনুকূল থাকবে। সাংগঠনিক কাজে সুফল পাবেন। ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন। আর্থিক দিক ভালো যাবে। আয়-উপার্জন বাড়তে পারে।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন। বেকারদের কারো চাকরি হতে পারে। সামাজিক অবস্থান সুদৃঢ় হতে পারে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

সামাজিক অগ্রগতি অব্যাহত থাকবে। উচ্চশিক্ষার্থীদের জন্য সময় অনুকূল থাকবে। কোনো আশা পূরণ হতে পারে। সম্ভাব্যক্ষেত্রে বিদেশযাত্রা হতে পারে। পেশাগত দিক ভালো যাবে।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

অতীন্দ্রিয় শাস্ত্রের প্রতি আগ্রহবোধ করতে পারেন। শরীর অসুস্থ হতে পারে। অবহেলা না করে চিকিত্সা নিন। সামাজিক সংকট এড়িয়ে চলুন। পরধনপ্রাপ্তির সম্ভাবনা আছে।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

ব্যবসায়িক দিক ভালো যাবে। বিক্রয়-বাণিজ্যে লাভবান হতে পারেন। যৌথ ও অংশীদারি ব্যবসায় সুফল পাবেন। দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে। ঘনিষ্ঠ কারো সহযোগিতা পেতে পারেন।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

ব্যক্তিগত দায়দায়িত্ব বৃদ্ধি পেতে পারে। কর্মপরিবেশ অনুকূল নাও থাকতে পারে। কর্মস্থলে ঝামেলা এড়িয়ে চলুন। শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। শত্রু সম্পর্কে সতর্ক থাকুন।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন বসাতে পারবেন। প্রেম-ভালোবাসার জন্য সময় অনুকূল থাকতে পারে। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। ধর্মীয় কাজে আনন্দ পাবেন।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। স্থাবর সম্পত্তি কেনাকাটা হতে পারে। মন ভালো থাকবে। পড়াশোনার প্রতি আগ্রহবোধ করতে পারেন। আবেগ সংযত রাখুন।