আশুগঞ্জে মাছ ধরা নিয়ে সংঘর্ষে নিহত ১

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২০, ২২:২৮

আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা

আশুগঞ্জে শুক্রবার জমিতে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষে এক জন নিহত হয়েছেন। নিহতের নাম ছাদের মিয়া (৪০)। তিনি উপজেলার মৈশাইর গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে। এ সময় উভয় পক্ষের আরো অন্তত ২০ জন আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ দুই জনকে আটক করেছে।

আশুগঞ্জ থানার ওসি মো. জাবেদ মাহমুদ বলেন, সংঘর্ষে এক জন নিহত হয়েছেন। নিহতের লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ইতিমধ্যে দুই জনকে আটক করা হয়েছে। বাকিদের আটকের জন্য অভিযান চলছে।