আটঘরিয়ায় নিখোঁজ নারীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২০, ২২:২৮

আটঘরিয়া (পাবনা) সংবাদদাতা

আটঘরিয়ায় নিখোঁজের চার দিন পর বাড়ির পাশের হলুদখেত থেকে এক নারীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম রাজন (৪১)। তিনি উপজেলার একদন্ত ইউনিয়নের গোপালপুর গ্রামের মৃত মুন্না আলীর স্ত্রী। আটঘরিয়া থানার ওসি আসিফ মোহাম্মদ সিদ্দিক জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে উপজেলার গোপালপুর গ্রামের হলুদখেত থেকে তার হাত-পা বাঁধা লাশ উদ্ধার করা হয়েছে। গত মঙ্গলবার সে নিখোঁজ হয়। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা শ্বাসরোধে হত্যার পর লাশ ঐ খেতে ফেলে গেছে। তবে কে বা কারা এ হত্যার সঙ্গে জড়িত পুলিশ তা খতিয়ে দেখছে।