পাওনা টাকা চাইতে গিয়ে ডেকোরেটর ব্যবসায়ী নিহত

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২০, ২২:২৯

গ্রেফতার ২

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা

কসবার চারুয়া গ্রামে শুক্রবার পাওনা টাকা চাইতে গিয়ে এক ডেকোরেটর ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহতের নাম কবির হোসেন ওরফে ছোটন মিয়া (৫৫)। এ ব্যাপারে নিহতের মেয়ে বাদী হয়ে কসবা থানায় মামলা করেছেন। পুলিশ দুজনকে গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়েছে।

কসবা থানার ওসি মোহাম্মদ লোকমান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে কবির হোসেন নিহতের ঘটনায় হত্যা মামলা করেছেন তার মেয়ে। এ ঘটনায় দুই জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।