নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের আইয়ুবপুর এলাকা থেকে কিডনি রোগের ভুয়া চিকিত্সক ও কেমিস্ট সালাহ উদ্দিন মাহমুদকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার রাতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তার এ দণ্ড দেন।
এর আগে সালাহ উদ্দিনের বাড়ি আইয়ুবপুরে কিডনি রোগের নকল ওষুধের কারখানায় ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত প্রায় চার ঘণ্টা ধরে এ অভিযানকালে প্রায় ২০ লাখ টাকার কিডনি রোগের নকল ওষুধ, কাঁচামাল ও ওষুধ তৈরির সরঞ্জাম জব্দ করা হয়। পরে তা ধ্বংস করা হয়।
