বাগেরহাট-২ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময় বলেছেন, ‘আমার প্রথম নির্বাচনী প্রতিশ্রুতি, সোনার বাংলা আর আধুনিক বাগেরহাট যদি গড়তে হয়, মাদক, চাঁদাবাজ, দখলমুক্ত বাগেরহাট আগে গড়তে হবে।’
তিনি বলেন, ‘রাতারাতি কোনো পরিবর্তন হয় না। বিদেশেও একদিনে পরিবর্তন আসেনি। যারা এখানে নাই, যারা সংগঠনের সঙ্গে নাই, যারা সাধারণ মানুষ তাদের শান্তিতে থাকতে দিতে হবে।’
বৃহপতিবার বিকালে বাগেরহাটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৮তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ‘জননেতা শেখ হেলাল উদ্দীন আমার নেতা নয়, তিনি আমার শ্রদ্ধেয় পিতা। আমি জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের আদর্শের রাজনীতি করি। জননেত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিয়েছেন। আমি আপনাদের সকলের সহযোগিতা চাই। আপনারা যদি আমাকে সুশাসন প্রতিষ্ঠার ব্যবস্থা না করে দেন। আমার শক্তি প্রয়োগ করতে হতে পারে। আপনারা আমাকে সহযোগিতা করুন।’
শেখ তন্ময় বলেন, ‘আমি ১৯৭১ দেখিনি, ১৯৭৫ দেখিনি, দেখেছি ২০০১ সাল। তখন আমরা স্বাধীন দেশের পরাধীন নাগরিক ছিলাম। আমরা কোন অবস্থাতেই সেখানে ফিরে যেতে চাই না। এ জন্য প্রয়োজন ঐক্যবদ্ধ ও সাংগঠনিক শক্তি। আসুন আমরা সবাই মিলে দলকে সেইভাবে গড়ে তুলি। একটি সুন্দর দেশ গড়ে তুলি।’
জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. শাহ-ই আলম বাচ্চুর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র খান হাবিবুর রহমান, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ফরিদা আক্তার বানু লুচি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাড. ভুইয়া হেমায়েত উদ্দিন, এ্যাড ফরিদ উদ্দিন, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সরদার ফখরুল আলম সাহেব, যুগ্ম-সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন টগর, সাংগঠনিক সম্পাদক নকিব নজিবুল হক নজু, পৌর প্যানেল মেয়র ও জেলা তাঁতীলীগ সভাপতি আলহাজ বাকী তালুকদার।
বাগেরহাট পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ বশিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য দেন, জেলা শ্রমিক লীগের সভাপতি রেজাউর রহমান মন্টু, যুব লীগের আহবায়ক সরদার নাসির উদ্দিন, যুব লীগের যুগ্ন আহবায়ক পৌর কাউন্সিলর মোল্লা শাহনেওয়াজ দোলন, জেলা মহিলা আওয়ামী লীগের সম্পাদিকা এ্যাড: শরিফা খানম, জেলা ছাত্র লীগের সভাপতি মনির হোসেন প্রমুখ।
দিবসটি পালন উপলক্ষে বাগেরহাট জেলা আওয়ামী লীগের অন্যান্য কর্মসূচীর মধ্যে ছিল সকালে রেল রোডস্থ আওয়ামী লীগের কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃত্বিতে পুষ্পমাল্য অর্পন এবং আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. আলী আকবর, যুগ্ন-সাধারণ সম্পাদক সরদার ফখরুল আলম সাহেব, সরদার বদিউজ্জামান, ফরিদা আক্তার লুচি, নীহার রঞ্জন সাহা, ডাঃ আব্দুল মতিন আকন প্রমুখ।
আরও পড়ুনঃ ১০৯ নম্বর রুখে দিলো বাল্যবিবাহ
আলোচনা সভায় উপস্থিত হওয়ার আগে শেখ তন্ময় বাগেরহাট সদর উপজেলার ষাট গম্বুজ ও কাড়াপাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে অসহায় দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।
ইত্তেফাক/নূহু
