মসজিদে বিস্ফোরণ

চিকিত্সাধীন বাকি পাঁচ জনের অবস্থাও সংকটাপন্ন

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২০, ০০:৩২

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় চিকিত্সাধীন বাকি পাঁচ জনের কারোই অবস্থার উন্নতি হয়নি। পাঁচ জনকেই আইসিইউতে রাখা হয়েছে। গতকাল শুক্রবার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের মেডিক্যাল অফিসার লুবনা ফেরদৌস জানান, দগ্ধ প্রত্যেকের অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে। শ্বাসনালী পুড়ে যাওয়ায় চিকিত্সাধীন পাঁচ জনের অবস্থার কোনো উন্নতি হয়নি। তাদের প্রত্যেকের অবস্থা সংকটাপন্ন।

জানা গেছে, নারায়ণগঞ্জের মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় ৩৭ জন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি ছিলেন। তাদের মধ্যে এক জন সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারলেও বাকি ৩১ জনেরই মৃত্যু হয়েছে। এখনো যারা ভর্তি আছেন তাদের সুস্থতায় সর্বোচ্চ চেষ্টা করছেন চিকিত্সকরা। হাসপাতালে উদ্বেগ আর উত্কণ্ঠায় দিন পার করছেন রোগীর স্বজনরা।