অনুশীলনে ফিরলেন করোনামুক্ত নেইমার 

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২০, ১৬:৫২

করোনা নেগেটিভ হয়ে পিএসজির অনুশীলনে ফিরেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার। রবিবার লিগ ওয়ানে মার্সেইর বিপক্ষে ম্যাচে তাকে মাঠে দেখা যাবে। 

বৃহস্পতিবার পিএসজির মৌসুম শুরুর ম্যাচে নেইমার ছিলেন না। লেনসের বিপক্ষে ম্যাচটিতে ১-০ গোলে পরাজয়ের মাধ্যমে লিগ ওয়ান মৌসুম মিশন শুরু করেছে পিএসজি। নেইমারের সাথে আরো ছয়জন খেলোয়াড় কোভিড-১৯’এ আক্রান্ত হওয়ায় ম্যাচটিতে অনুপস্থিত ছিলেন। 

এদিকে কোচ থমাস টাচেল আশাবাদী কোয়ারেন্টাইনে থাকা অন্তত আরো কয়েকজন খেলোয়াড়কে তিনি মার্সেইর বিপক্ষে ম্যাচে পাবেন। কোভিড আক্রান্ত সতীর্থদের পাশাপাশি নেইমারও সাতদিন সেল্ফ আইসোলশনে থাকার পর নেগেটিভ প্রমাণিত হয়ে অনুশীলনে ফিরেছেন। 

আরো পড়ুন : আজ থেকেই মাঠে গড়াবে লা লিগা ও ইংলিশ প্রিমিয়ার লিগ

লেনসের বিপক্ষে অনুপস্থিত থাকা অন্য খেলোয়াড়রা হলেন কিলিয়ান এমবাপ্পে, এ্যাঞ্জেল ডি মারিয়া, লিনার্দো পারেডেস, মাউরো ইকার্দি, মারকুইনহোস ও কেইলর নাভাস।


ইত্তেফাক/ইউবি