সামনের মাস থেকে আয়ারল্যান্ডের কাউন্টি গ্যালওয়েতে টেসকোর ওরানমোর স্টোর থেকে পণ্য নিয়ে তা আশপাশের অঞ্চলগুলোতে সরবরাহ করবে ড্রোন। ইতোমধ্যেই আয়ারল্যান্ডে ড্রোনের মাধ্যমে ওষুধ সরবরাহ সেবার পরীক্ষা চালাচ্ছে ড্রোনভিত্তিক পণ্য সরবরাহ প্রতিষ্ঠানটি। ড্রোনের নিচের দিকে কার্গোতে সর্বোচ্চ চার কেজি পণ্য নিয়ে ঘন্টায় ৮০ কিলোমিটার বেগে উড়বে ড্রোনগুলো। এই গতিতে এক মাইল দূরত্বে পণ্য সরবরাহ করতে ড্রোনটির সময় লাগবে তিন মিনিট। করোনাভাইরাস মহামারীতে পরিকল্পনা বদলে ওষুধ সরবরাহ শুরু করে প্রতিষ্ঠানটি। বর্তমানে মানিগাল শহরে ড্রোনের মাধ্যমে ওষুধ এবং অন্যান্য জরুরি পণ্য সরবরাহ করছে প্রতিষ্ঠানটি। ২০১৬ সালে যুক্তরাজ্যে প্রথমবারের মতো ড্রোনের মাধ্যমে বাণিজ্যিকভাবে পণ্য সরবরাহ করে মার্কিন ই-কমার্স জায়ান্ট অ্যামাজন।
