ছেদো কানামাছি

আপডেট : ১০ জানুয়ারি ২০১৯, ২০:৫৬

বেশ তো বোকামি আর বাহাদুরি এক করে

কানামাছি খেলছিলে। খেলতে খেলতে খেই হারিয়ে

ছাদ থেকে ছিটকে একেবারে

দ্বীপান্তরে গিয়ে পড়লে! আশ্চর্যই,

ভাগ্য ভালো পা দুটো তোমার মাটিতেই ছিল...

না দোষ যে তোমার শুধু একার তা বলি না।

কিন্তু বড় প্রশ্ন হলো তুমি ছাদে গেলে কেন?

নাহয় উঠোন ছোটই ছিল তাই বলে কি

ছাদে উঠে কানামাছি খেলতে হবে?!

আর তুমিও! সুগন্ধিত রঙিন রুমাল দেখে

হাওয়ায় লাফিয়ে দু’চোখ বাড়িয়ে দিলে! ভোঁ ভোঁ

কানাদৌড় ছোঁ ছোঁ স্বপ্নে যেন মেতে উঠলে!

আজ তুমি দূরান্তরী হয়ে যেন মরো বাঁচো:

আর ডাকো বাঁচাও আমায় কে কোথায় আছো...!