সিরাজগঞ্জে আপত্কালীন বীজতলায় আগ্রহী কৃষক

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২০, ২১:৫০

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জে বন্যার পানি জমে রোপা আমন ধানের বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতি মোকাবিলায় কৃষি বিভাগের পরামর্শে আপত্কালীন বীজতলা তৈরি করেছেন কৃষকরা। কৃষকের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। সিরাজগঞ্জ সদর উপজেলার উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. রোস্তম আলী জানান, রোপা আমন ধানের বীজতলার ক্ষতি মোকাবিলায় প্রণোদনা কর্মসূচির আওতায় সদর উপজেলায় মোট পাঁচ একর জমিতে আপত্কালীন কমিউনিটি বীজতলা, ২০টি ভাসমান বীজতলা ও রাইস ট্রান্সপ্ল্যানটারের সাহায্যে রোপণের জন্য ৪১৬টি ট্রেতে চারা স্থাপন করা হয়েছে। বীজতলা যেসব কৃষকের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে, সেসব এলাকার কৃষককে ১ দশমিক ৬৫ শতকের বীজতলার চারা প্রদান করা হবে যাতে এক বিঘা জমিতে চারা লাগাতে পারে।