তিনটি ড্রেজার আগুন দিয়ে ধ্বংস

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২০, ২১:৫২

হবিগঞ্জ প্রতিনিধি

চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের কালিনগর গ্রামের পানছড়ি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় তিনটি ড্রেজার ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার বিকেলে চুনারুঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চন্দ্র পাল এ অভিযান পরিচালনা করেন। পানছড়ি ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে সেখান থেকে একটি ও পার্শ্ববর্তী জঙ্গল থেকে আরো দুইটি ড্রেজার মেশিন উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের তত্ত্বাবধানে তিনটি ড্রেজারসহ প্লাস্টিকের পাইপ পুড়িয়ে ধ্বংস করা হয়।