মনোহরগঞ্জ (কুমিল্লা) সংবাদদাতা
মনোহরগঞ্জে পানিতে ডুবে এক বছরের শিশু মোসাদ্দেক বিল্লাহর মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলা সদরের লত্সর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোসাদ্দেক ঐ গ্রামের মোহাম্মদ উল্ল্যার ছেলে।
মোহাম্মদ উল্ল্যা জানান, সকালে স্যান্ডেল হাতে করে শিশু মোসাদ্দেক ঘর থেকে বেরিয়ে যায়। তাকে পাওয়া না যাওয়ায় অনেক খোঁজাখুুঁজির পর বাড়ির পাশে পুকুর পাড়ে পায়ের স্যান্ডেল পরে থাকতে দেখা গেলে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করা হয়। মনোহরগঞ্জ সরকারি হাসপাতালে নিলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
