আইইবির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২০, ২১:৫৭

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-এর ২০২০, ২১ ও ২২ মেয়াদে প্রেসিডেন্ট প্রকৌশলী মো. নুরুল হুদা এবং সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. শাহাদাত্ হোসেন (শিবলু), পিইঞ্জ দায়িত্ব গ্রহণ করেছেন। গত বৃহস্পতিবার আইইবির অডিটরিয়ামে ৬২তম বার্ষিক সাধারণ সভার মাধ্যমে তারা দায়িত্ব গ্রহণ করেন। বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন আইইবির বিদায়ী প্রেসিডেন্ট প্রকৌশলী মো. আবদুস সবুর। সভার শুরুতে আইইবির বিদায়ি সাধারণ সম্পাদক প্রকৌশলী খন্দকার মনজুর মোর্শেদ বিগত বছরের আয়, ব্যয়সহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরেন। —প্রেস বিজ্ঞপ্তি