সাপ্তাহিক লুজারে ‘জেড’ ক্যাটাগরির আধিপত্য

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২০, ২১:৫৯

ইত্তেফাক রিপোর্ট

গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১১৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট দর কমেছে। এর মধ্যে দর কমার শীর্ষ দশে বা টপটেন লুজারের বেশির ভাগই ছিল ‘জেড’ ক্যাটাগরির শেয়ার। এই শীর্ষ দশে স্থান করে নিয়েছে ‘জেড’ ক্যাটাগরির ছয়টি বা ৬০ শতাংশ কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইতে সাপ্তাহিক টপটেন লুজার তালিকায় উঠে আসা কোম্পানিগুলোর মধ্যে প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের দর সবচেয়ে বেশি কমেছে। এ কোম্পানিটির গত সপ্তাহে ২৯ দশমিক ৬২ শতাংশ দর কমেছে। লুজারের টপটেনে উঠে আসা ‘জেড’ ক্যাটাগরির কোম্পানিগুলোর মধ্যে সাভার রিফ্রেক্টরিজের ১৭ দশমিক ৫৪ শতাংশ, জিল বাংলা সুগার মিলসের ১৩ দশমিক ৯২ শতাংশ, ইমাম বাটনের ১০ দশমিক ৫৯ শতাংশ, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের ১০ দশমিক ১৮ শতাংশ, জুট স্পিনার্সের ৯ দশমিক ৮৪ শতাংশ ও এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজের ৯ দশমিক ২৯ শতাংশ দর কমেছে।