লোহাগড়ায় ছাত্রলীগ নেতাকে হত্যায় জড়িত সন্দেহে আটক ৫

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২০, ২২:১৩

লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা

উপজেলার দিঘলিয়া ইউনিয়নে ছাত্রলীগ নেতা জহিরুল ইসলাম রেজোয়ান (৩০) হত্যার ঘটনায় জড়িত সন্দেহে পাঁচ জনকে আটক করেছে পুলিশ। নিহত রেজোয়ান উপজেলার কুমড়ি গ্রামের সাইফুল শেখের ছেলে এবং দিঘলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানা যায়।

এলাকাবাসী ও নিহতের ভাই রানা শেখ জানান, প্রতিপক্ষ বদিয়ার খানের ছেলে সোহেল খানসহ সাত/আট জন দুর্বৃত্ত শুক্রবার রাত ৮টার দিকে মোটরসাইকেলযোগে এসে দিঘলিয়া বাজারের পাশে রেজোয়ানকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। শনিবার নিহতের লাশের ময়নাতদন্ত শেষে বিকালে জানাজার পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।