চট্টগ্রামে ইয়াবাসহ আট মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২০, ২২:১৩

চট্টগ্রাম অফিস

চট্টগ্রাম মহানগরী ও জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ আট মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে ১ লাখ ৫৪ হাজার ৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় একটি প্রাইভেটকার, একটি ট্রাক ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। গতকাল শনিবার এ ঘটনা ঘটে।

র্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদুল হাসান মামুন জানান, বাঁশখালীর পুকুরিয়া, পটিয়ার ভেল্লাপাড়া, শাহ আমানত সেতু এলাকা থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়েছে। আটককৃতরা হলেন ইসমাইল, সুমি আক্তার, ইমাম হোসেন মজুমদার, মির হোসেন, আরাফাত হোসেন, মো. এমারান। বাকি দুই জন অপ্রাপ্তবয়স্ক কিশোর।