শিমুলিয়া ঘাটে ফের ভাঙন ফেরি চলাচল ব্যাহত

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২০, ২২:১৮

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের শিমুলিয়ার ৩ নম্বর ফেরিঘাট এলাকায় ফের ভাঙন দেখা দিয়েছে। এতে শনিবার সকাল থেকে বন্ধ রয়েছে ৩ নম্বর ঘাটটি দিয়ে যান পারাপার। শুক্রবার রাতে পদ্মার আকস্মিক ভাঙন শুরুর পর ঘাট এলাকার নানা স্থাপনাসহ ১০ একর জমি বিলীন হয়ে গেছে। এর মধ্যে বিআইডব্লটিএ সাড়ে তিন একর এবং অপর সাড়ে ছয় একর জমি ব্যক্তিমালিকানাধীন। সকাল থেকে জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা চলছে। ৩ নম্বর ফেরিঘাটের আশপাশের ঘাটও পড়েছে ঝুঁকির মধ্যে। ঘাটে শতাধিক গাড়ি পারাপারের অপেক্ষায় আছে। বিআইডব্লিউটিসির ব্যবস্থাপক আহম্মদ আলী জানান, পাঁচটি ফেরি দিয়ে দিনের বেলায় সার্ভিস সচল রাখতে আপ্রাণ চেষ্টা চলছে।