অক্সফোর্ডের করোনার টিকার ট্রায়াল ফের শুরু

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২০, ২৩:৪৫

যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের করোনা ভাইরাসের টিকার তৃতীয় ধাপের ট্রায়াল ফের শুরু হয়েছে। টিকার ট্রায়ালে থাকা এক স্বেচ্ছাসেবী অসুস্থ হয়ে পড়ায় পুরো প্রক্রিয়া স্থগিত করা হয়েছিল। অক্সফোর্ডের সঙ্গে এ টিকা বানানোর কাজ করছে ওষুধ কোম্পানি অ্যাসট্রোজেনেকা। এ প্রতিষ্ঠানের পক্ষ থেকে গতকাল শনিবার এক বিবৃতিতে নতুন করে ট্রায়াল শুরুর কথা জানানো হয়।

গত বুধবার অ্যাসট্রোজেনেকার পক্ষ থেকে বলা হয়, এক স্বেচ্ছাসেবী অসুস্থ হয়ে পড়ায় টিকার ট্রায়াল সাময়িকভাবে স্থগিত করা হলো। যথাসময়ে আবার শুরু হবে। এতে কিছুটা হতাশাও তৈরী হয়েছিল সংশ্লিষ্টদের মাঝে। কোম্পানির পক্ষ থেকে অসুস্থতার কোনো কারণ না জানানো হলেও একাধিক গণমাধ্যমে বলা হয়, ওই ব্যক্তি ‘ট্রান্সভার্স মাইলিটিসি’ অসুখে আক্রান্ত হয়েছিলেন। এতে স্পাইনাল কর্ডের (স্নায়ু রজ্জু) ব্যথা হয়। -বিবিসি