ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ৫নং হরিপুর সদর ইউনিয়নে অবস্থিত কারিগাঁও- দনগাঁও সেতুটি একটি মরণ ফাঁদে পরিণত হয়েছে। স্থানীয় প্রকৌশল অধিদপ্তরকে বার বার তাগাদা দেওয়ার পরও সেতুটি সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না বলে স্থানীয়রা অভিযোগ করেন। এই ঝুকিপূর্ণ সেতুর ওপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে হাজার হাজার মানুষ চলাচল করছে। হরিপুর উপজেলার ৫নং হরিপুর সদর ইউনিয়নের নোনা নদের উপর ২০০৪ সালে ব্রিজটি নির্মিত হয়। নড়বড়ে সেতুটি যে কোন সময় ভেঙে পড়ে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। বন্ধ হয়ে যেতে পারে প্রায় ২০টি গ্রামের মানুষের চলাচল। হরিপুর উপজলা প্রকৌশলী আ. সামাদ জানান, ক্ষতিগ্রস্ত সেতুটির তালিকা প্রণয়ন করে উধ্বর্তন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সেতুটির টেন্ডার হয়ে গেছে কাজও দ্রুত শুরু হয়ে যাবে।
