ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে যমুনা গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম বাবুল, প্রবীণ সাংবাদিক রাহাত খান, বিজয় টিভি ধামরাই প্রতিনিধি জুলহাস উদ্দিন ও দৈনিক সময়ের আলো পত্রিকার বাঞ্ছারামপুর প্রতিনিধি আলমগীর হোসেনের বাবা হাজী সোলেমান আলীর মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আজ রবিবার পাক্ষিক বাঞ্ছারামপুর বার্তার আয়োজনে এ শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনিক ভবন সম্মেলন কক্ষে বাঞ্ছারামপুর বার্তার সম্পাদক ও প্রকাশক মনিরুজ্জামান পামেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক যুগ্ম সচিব ও উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলাম।
বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান মো. দুধ মিয়া মাস্টার, বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের আহ্বায়ক এম এ আউয়াল, বিজয় টিভি ও আমাদের সময় বাঞ্ছারামপুর প্রতিনিধি আশেক এমরানসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
ইত্তেফাক/কেকে
