গোদাগাড়ীতে জেএমবি সদস্য গ্রেফতার

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২০, ২১:১৮

গোদাগাড়ী (রাজশাহী) সংবাদদাতা

গোদাগাড়ীতে শনিবার রাতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এর এক সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-৫। গ্রেফতারকৃত হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার কাদিকলা গ্রামের মৃত লোকমানুল হক বিশ্বাসের ছেলে তরিকুল ইসলাম (৪০)। র্যাব-৫-এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল এ অভিযান চালায়। রবিবার দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব বিষয়টি নিশ্চিত করেছে। তরিকুলের কাছ থেকে উগ্রবাদী লিফলেট জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে থানায় মামলা করা হয়েছে।