কিশোরগঞ্জ প্রতিনিধি
বাজিতপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সজীব মিয়াকে আটক করেছে র্যাব। শনিবার রাতে র্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের দল তাকে বাজিতপুর উপজেলার বালুর মাঠ এলাকা থেকে আটক করে। তার কাছ থেকে ২৯০ পিস ইয়াবা ও একটি মোবাইল সেট জব্দ করা হয়। র্যাব কিশোরগঞ্জ ক্যাম্পের উপ-পরিচালক লে. কমান্ডার বিএন এম শোভন খান জানান, এ ব্যাপারে বাজিতপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।
