২০ হাজার ইয়াবাসহ আটক ৩

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২০, ২১:২৪

কক্সবাজারে কোস্ট গার্ডের অভিযান

ইত্তেফাক রিপোর্ট

কোস্ট গার্ডের একটি দল কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে অভিনব কায়দায় পাচারকালে ইয়াবাসহ তিন মাদক পাচারকারীকে আটক করেছে। আটককৃতরা হলেন, নসুরুল্লাহ, নইমুল্লা ও শফিক আলম।

কোস্ট গার্ড সদর দপ্তর মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার বি এন এম হায়াত ইবনে সিদ্দিক জানান, গতকাল ভোরে কোস্ট গার্ডের টেকনাফ স্টেশন মিঠা পানির ছড়া এলাকায় অভিযান চালায়। এসময় সন্দেহজনক তিন  পথচারীকে তল্লাশি করে ২০ হাজার পিস ইয়াবাসহ তাদের আটক করা হয়। আটককৃত ইয়াবাগুলো তিন জনের সঙ্গে থাকা একটি আলুর বস্তায় ১০ হাজার পিস ও তাদের শরীরের বিভিন্ন স্থানে ১০ হাজার পিস ইয়াবা রাখা ছিল। জব্দকৃত ইয়াবা ও আটককৃত ইয়াবা পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।