নেত্রকোনা মেডিক্যাল কলেজের যাত্রা শুরু

আপডেট : ১০ জানুয়ারি ২০১৯, ২১:৩৪

নবপ্রতিষ্ঠিত নেত্রকোনা মেডিক্যাল কলেজের ক্লাস শুরু হয়েছে বৃহস্পতিবার থেকে। বঙ্গবন্ধুর প্রত্যাবাসন দিবসে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের ইপিআই ভবনে কলেজের অধ্যক্ষ ডা. একেএম সাদিকুল আজমের সভাপতিত্বে শিক্ষার্থীদের শপথ গ্রহণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নবপ্রতিষ্ঠিত শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. রফিক উল্লাহ খান, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মাহমুদ হাসান, জেলা প্রশাসক মঈন উল ইসলাম, পুলিশ সুপার জয়দেব চৌধুরী, জেলা আওয়ামী লীগ সভাপতি মতিয়র রহমান খান প্রমুখ।

উল্লেখ্য, ৫০ জন শিক্ষার্থী নিয়ে এই নবপ্রতিষ্ঠিত মেডিক্যাল কলেজের যাত্রা শুরু। এরমধ্যে ৩৩ জন ছাত্রী এবং ১৭ জন ছাত্র রয়েছেন।