করোনা ভাইরাসে আক্রান্ত সিমিওনে

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২০, ২১:৩১

অ্যাটলেটিকো মাদ্রিদের আর্জেন্টাইন কোচ ডিয়েগো সিমিওনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি এখন নিজের বাসায় আইসোলেশনে আছেন। গত শুক্রবার মাদ্রিদের দলটির সব সদস্যদের কোভিড-১৯ পরীক্ষা করানো হয়। কোভিড-১৯ পজিটিভ এলেও তার মধ্যে কোনো উপসর্গ ছিল না। চলতি সপ্তাহের শুরুর দিকে ক্লাবের একজন খেলোয়াড়ের পজিটিভ ফল আসায় সেগোভিয়ায় প্রাক-মৌসুমের অনুশীলন ক্যাম্প সংক্ষিপ্ত করে দেয় ক্লাব কর্তৃপক্ষ। এবার কোচ সিমিওনে ছাড়া আর কারো পজিটিভ আসেনি। আগামীকাল মঙ্গলবার আরো একবার দলটির মূল দলের খেলোয়াড়দের পরীক্ষা করানো হতে পারে।