করোনামুক্ত নিকলি

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২০, ২১:৩১

স্পোর্টস রিপোর্টার

জাতীয় দলের ক্যাম্পকে সামনে রেখে সবার করোনা টেস্ট করানোর সময় আক্রান্ত বলে শনাক্ত হন জাতীয় দলের ট্রেনার নিক লি এবং ব্যাটসম্যান সাইফ হাসান। গতকাল বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, নিক লি করোনামুক্ত হয়েছেন। ১১ সেপ্টেম্বর তার ফিরতি টেস্ট করানো হয়েছিল।

জাতীয় দল ও আশপাশে থাকা সকলের এক দফা করোনা পরীক্ষা করানো হয়েছে। তার মধ্যেই ৮ সেপ্টেম্বর জানানো হয় সাইফ হাসান ও নিক লি আক্রান্ত। এরপর লির আবার ফিরতি পরীক্ষার খবর বিসিবি জানিয়েছে। তবে সাইফ হাসানের ব্যাপারে তারা কিছু জানায়নি।

বিসিবির একটি সূত্র জানিয়েছে, সাইফ শারীরিকভাবে পুরোপুরি সুস্থ নন। তাই তার এখনো ফিরতি পরীক্ষা করানো হয়নি।