করোনাভাইরাস এক ঘাতকের নাম। কেড়ে নিয়েছে বহু মানুষের প্রাণ। শূন্য করেছে মায়ের কোল। যার ছোবল থেকে রেহাই পায়নি আবাল, বৃদ্ধ, বণিতা কেউই। এখনো কেড়ে নিচ্ছে মানুষের প্রাণ। স্থির হয়ে গেছে গোটা বিশ্ব। এই করোনাভাইরাস ঘাতক শুধু মানুষের প্রাণই কেড়ে নেয়নি, নিঃস্ব করে দিয়েছে গোটা বিশ্বকে। থেমে গেছে অর্থনীতির চাকা। থমকে গেছে সময়ের কাঁটা। ব্যস্ত নগরী হয়ে গেছে জনশূন্য। করোনা ধনী-গরিব কাউকে ছাড় দিচ্ছে না। করোনাভাইরাস চিনিয়েছে কে কতটা আপন? করোনা জনজীবনে এনেছে দুর্ভোগ। মানুষ কাজ করতে পারছে না তেমন। এই ঘাতকের থাবায় বন্ধ হয়ে আছে শিক্ষাপ্রতিষ্ঠান। শিক্ষার্থীদের কোলাহল নেই শিক্ষাপ্রতিষ্ঠানে। সবাই নিজেকে বাঁচানোর যুদ্ধে সৈনিক হয়ে কাজ করছে। দিন যায়, রাত যায়, মাসের পর মাস যায়—ঘূর্ণিঝড়ের মতো পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছে করোনাভাইরাস। অপেক্ষায় আছে বিশ্ববাসী—কবে পাবে নতুন একটা সুন্দর পৃথিবী।
বাদশাহ আবদুল্লাহ
কাপাসিয়া, গাজীপুর
