ইত্তেফাক রিপোর্ট
অবৈধভাবে ফুটপাত ও সড়কে রাখা সামগ্রী জব্দ ও নিলামে বিক্রি করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। গতকাল অঞ্চল-৩-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় আগারগাঁওস্থ বীর মুক্তিযোদ্ধা শহিদ শাহাবুদ্দিন সড়কে রাখা একটি মিক্সার মেশিন স্পট নিলামের মাধ্যমে ৩৬ হাজার ৫০০ টাকা বিক্রি করা হয়। অপর একটি নিলামে ফুটপাতে মিনারেল ওয়াটার ও কুলিং ফ্রিজ রাখায় সেগুলো স্পট নিলামে ৬ হাজার টাকা বিক্রি করা হয়েছে। এ ছাড়া অভিযানে অবৈধভাবে স্থাপিত ২০টি অস্থায়ী দোকান উচ্ছেদ করা হয়।
