দিনাজপুরে মাদক বিরোধী অভিযানে গ্রেফতার ৩৪

আপডেট : ১০ জানুয়ারি ২০১৯, ২১:৩৬

দিনাজপুরে মাদক বিরোধী অভিযানে ৩৪ জন মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে গ্রেফতার করা হয়েছে।

জেলা পুলিশ কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, বুধবার রাত ১০টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ ৩৪ জন মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে গ্রেফতার করেছে। এদের বিরুদ্ধে ১০টি মামলা হয়। অভিযানকালে পুলিশ ৭৬ বোতল ফেন্সিডিল, ৫৬০ গ্রাম গাঁজা, ১০ লিটার চোলাই মদ, ১টি গরু উদ্ধার করে।

দুপুরে ৩৪ জনকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।