উখিয়ায় বিভিন্ন মামলার আসামিসহ আটক ১৩

আপডেট : ১০ জানুয়ারি ২০১৯, ২১:৪২

উখিয়া থানা পুলিশ বুধবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৩ জন আসামিকে আটক করেছে। আটককৃতদের মধ্যে রয়েছে অস্ত্র ও নারী নির্যাতন মামলার আসামি পশ্চিম সোনার পাড়া গ্রামের আজিজুল হকের ছেলে সাইদুল হক রুবেল (২৮), দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি পশ্চিম সোনার পাড়া গ্রামের মৃত আব্দুল মাজেদের ছেলে মোঃ শফি আলম (৫২)।

উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের জানান, আটককৃতদের মধ্যে মাদক, ডাকাতি, মানব পাচারসহ বিভিন্ন মামলার পলাতক আসামি রয়েছে।