মো.কামরুল হাসান
সহকারী শিক্ষক
ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল
জাহানাবাদ সেনানিবাস, খুলনা।
শুদ্ধিকরণ
ধাতু-দ্যোতক ( )
নাম :ধাতু-দ্যোতক
চিহ্ন :( )
বাক্যে অবস্থান :মধ্যে
বিরতিকাল :প্রয়োজন নেই।
ফাঁক (space) :আগে ফাঁক থাকবে,তবে পরে ফাঁক থাকবে না।
ব্যবহারের নিয়ম:
ব্যাকরণের ক্রিয়ামূল বা ধাতু বোঝানোর জন্য ব্যবহূত হয়।
যেমন : কৃ + তব্য = কর্তব্য।
অশুদ্ধ : তজর্্ + অন + ঈ = তর্জনী।
শুদ্ধ : তজর্্ + অন + ঈ = তর্জনী।
পূর্ববর্তী রূপবোধক (>)
নাম :পূর্ববর্তী রূপবোধক
চিহ্ন : (>)
বাক্যে অবস্থান :মধ্যে
বিরতিকাল :প্রয়োজন নেই।
ফাঁক (space) :আগে ও পরে ফাঁক থাকবে না। তবে, ক্ষেত্রবিশেষে ব্যতিক্রম হতে পারে।
ব্যবহারের নিয়ম :
কোথা থেকে উত্পত্তি হয়েছে তা বোঝানোর জন্য ব্যবহূত হয়। যেমন : পক্ষী>পাখি।
পরবর্তী রূপবোধক (<)
নাম :পরবর্তী রূপবোধক
চিহ্ন : (<)
বাক্যে অবস্থান : মধ্যে
বিরতিকাল :প্রয়োজন নেই।
ফাঁক (space) : আগে ও পরে ফাঁক থাকবে না। তবে, ক্ষেত্রবিশেষে ব্যতিক্রম হতে পারে।
ব্যবহারের নিয়ম :
পূর্ববর্তী অবস্থা থেকে যে অবস্থায় দাঁড়িয়েছে তা বোঝানোর জন্য ব্যবহূত হয়।
যেমন :রতন<রত্ন।
