রামপুরায় ‘ব্রাদার্স ফার্নিচার’র নতুন শো-রুম

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২০, ১৯:৪৪

ব্রাদার্স ফার্নিচার বিশ্বের ফার্নিচার শিল্পের অন্যতম সেরা ব্র্যান্ড হিসেবে পরিচিত।   ইতোমধ্যে ব্রাদার্স ফার্নিচার দেশ বিদেশে ব্যাপক সুনাম অর্জন করেছে। মানুষের দোড় গড়ায় ফার্নিচার শিল্পকে পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে ব্রাদার্স ফানিচার। তারই ধারাবাহিকতায় এবার রাজধানী রামপুরায় বৃহত্ পরিসরে উদ্বোধন করা হয়েছে ব্রাদার্স ফার্নিচারের আরও একটি শো-রুম। এই  শো-রুমটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্রাদার্স ফার্নিচার লি.-এর চেয়ারম্যান আলহাজ হাবিবুর রহমান সরকার, ব্যবস্থাপনা পরিচালক মো. ইলিয়াস সরকার, পরিচালক শরীফুজ্জামান সরকার, হেড অব মাকেটিং অ্যান্ড সেলস মোহাম্মদ মনিরুল ইসলাম বখ্শী ও এ্যাসোসিয়েট ইমাদুদ্দিন নোমান। এ সময়  প্রতিষ্ঠানটির অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্বোধন উপলক্ষে সকল ফার্নিচার ক্রয়ে  ৫% থেকে ১৫% পর্যন্ত ডিসকাউন্ট রয়েছে। এই অফার আগামী ৭ অক্টোবর পর্যন্ত চলবে।