ব্লুটুথ ডিভাইস সনাক্ত করবে করোনা

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২০, ২০:৫৭

করোনা ভাইরাস সনাক্ত করবে ব্লুটুথ ডিভাইস। সম্প্রতি কনটাক্ট ট্রেসিং ডিভাইস বিতরণ শুরু করেছে সিঙ্গাপুর।

করোনাভাইরাসের সংক্রমণ কমানোর লক্ষ্যে ৫০ লাখ বাসিন্দার মধ্যে ব্লুটুথভিত্তিক কনটাক্ট ট্রেসিং ডিভাইস (টোকেন) বিতরণ করতে শুরু করেছে সিঙ্গাপুর সরকার। সিঙ্গাপুরের কনটাক্ট ট্রেসিং অ্যাপের বিকল্প হিসেবে কাজ করবে ‘ট্রেসটুগেদার’ নামের ডিভাইসটি। ডিভাইসটি গলায় ঝুলিয়ে রাখা যাবে বা সঙ্গে বহন করা যাবে। বিবিসি’র প্রতিবেদন বলছে, অ্যাপের মতোই ব্লুটুথের মাধ্যমে একই ধরনের অন্যান্য ডিভাইসের খোঁজ করে এই ডিভাইসগুলো এবং কনট্যাক্ট লগগুলো সংগ্রহ করে। মোবাইল ফোন নেই বা যারা স্মার্টফোনের অভাবে অ্যাপ ব্যবহার করতে পারছেন না সেসব বাসিন্দার মধ্যে জনপ্রিয় হতে পারে কনটাক্ট ট্রেসিং ডিভাইসটি।