স্মার্ট টেকনোলজিস এবার দেশের বাজারে নিয়ে এল বিশ্বসেরা কম্পিউটার ও ল্যাপটপ নির্মাতা প্রতিষ্ঠান গিগাবাইট নির্মিত দুটি নজরকাড়া গেমিং মনিটর। মনিটর দুটোর মডেল যথাক্রমে G27FC-EK এবং G32QC-EK। মনিটর দুটিতে থাকছে গেমারদের জন্য নেক্সট জেনারেশন রেডি সকল ফিচার্স (হাই রিফ্রেশ রেট সাপোর্ট, ডিসপ্লে পোর্ট সাপোর্ট) এবং পাশাপাশি কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য সর্বোচ্চ কালার একিউরিসি। দুটি মডেলই ১৬৫ হার্টজ রিফ্রেশ রেট সক্ষম। উভয় মনিটরেই থাকছে এনভিডিয়া জি-সিংক এবং এএমডি ফ্রিসিংক প্রিমিয়াম সাপোর্ট যা গেমারদের দিবে কোনো রকম স্ক্রিন টেয়ারিং ছাড়া আপোসহীন অভিজ্ঞতা, এছাড়াও ক্রেতাদের নজর কাড়বে যেকোনো চলচ্চিত্র, স্থিরচিত্র বা গেমস কারণ উভয় মনিটরেই থাকছে ১২মিলিয়ন বাই ওয়ান ডাইনামিক কন্ট্রাস্ট সক্ষমতা, আট বিট হাই-কোয়ালিটি ভিএ প্যানেল এবং ভেসা ওয়াল মাউন্ট সক্ষমতা। G27FC-EK মডেলটির নির্ধারিত বাজারমূল্য ২৭,৫০০টাকা যার বিনিময়ে উপর্যুক্ত সকল সুবিধার পাশাপাশি ক্রেতারা পাচ্ছেন ১৬৫হার্টস এর সাতাশ ইঞ্চি আল্ট্রা লো লেটেন্সি (১মিলিসেকেন্ড) মনিটর যার রেজুলেশন ১৯২০ বাই ১০৮০ বা ১০৮০পি। মনিটরটির সাথে থাকছে বিল্ট-ইন দুই ওয়াটের স্টেরিও স্পিকার।
G32QC-EK মডেলটির নির্ধারিত বাজারমূল্য ৪৬,০০০টাকা মাত্র যার বিনিময়ে উপর্যুক্ত সকল সুবিধার পাশাপাশি ক্রেতারা পাচ্ছেন ৩২ইঞ্চ আল্ট্রা লো লেটেন্সি (১মিলিসেকেন্ড) ১৬৫ হার্টজ এর প্যানেল যার রেজুলেশন ২১৬০ বাই ১৪৪০। এছাড়াও পাবেন এ এম ডি ফ্রি সিংক প্রিমিয়াম প্রো সক্ষমতা এবং ১২৪ সতাংশ এস আর জি বি কালার একিউরিসি।
অত্যাধুনিক সকল টেকনোলজিস সমৃদ্ধ অলরাউন্ডার মনিটর দুটি দেশের বাজারে ভোক্তাদের জন্য পরিবেশন করছে স্মার্ট টেকনোলজিস। যার মাধ্যমে ভোক্তারা পাচ্ছেন আপোসহীন ভিজুয়াল অভিজ্ঞতা।
