ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো) লিমিটেডের সামাজিক দায়বদ্ধতার আওতায় কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল এবং কুয়েত-বাংলাদেশ মৈত্রি সরকারি হাসপাতালকে ‘এন-৯৫ ৩এম ৮২১০’ মাস্ক প্রদান করা হয়েছে। ডেসকো পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও বিদ্যুত্ বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন) মোছাম্মত মাকছুদা খাতুন ১৩ সেপ্টেম্বর ডেসকোর বোর্ড রুমে আয়োজিত এক অনুষ্ঠানে উল্লিখিত তিনটি হাসপাতালের প্রতিটিকে ৬০০টি করে ‘এন-৯৫ ৩এম ৮২১০’ মাস্ক হস্তান্তর করেন। মাস্ক হস্তান্তর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক মো. কাওসার আমীর আলী প্রমুখ । —প্রেস বিজ্ঞপ্তি
