এবার ‘খলনায়ক’ তানভীর

আপডেট : ১০ জানুয়ারি ২০১৯, ২১:৪৭

ছোটপর্দার জনপ্রিয় মুখ গোলাম কিবরিয়া তানভীর। নিয়মিত ধারাবাহিক নাটক নিয়ে চলছে তার ব্যস্ততা। সম্প্রতি অভিনয় করছেন ‘খলনায়ক’ শিরোনামের একটি মেগা সিরিয়ালে। দীপ্ত টিভিতে শনি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে এটি প্রচার হচ্ছে। জুনায়েদ হোসেন ও ওয়াহিদুজ্জামান সবুজের রচনায় এবং ফিরোজ কবীর ডলারের পরিচালনায় ‘খলনায়ক’-এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন তিনি। নাটকটি প্রসঙ্গে তানভীর বলেন, ‘নাটকের নাম খলনায়ক হলেও সেই এখানে নায়ক। পুরোপুরি মৌলিক গল্পের নাটক। নাটক হলেও মনে হবে ফিল্ম দেখছি। নির্মাতা সেভাবেই বানিয়েছেন। খলনায়ক নাম নেতিবাচক হলেও এখানে প্রেমকাহিনি রয়েছে।’