টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইল সদর উপজেলায় যমুনা নদীর ভাঙন প্রতিরোধে সুরক্ষা বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে এলাকাবাসী। সোমবার দুপুরের দিকে নদীর তীরে এ কর্মসূচি পালন করা হয়। যমুনা নদী পূর্ব পাড় ভাঙন প্রতিরোধ কমিটি কর্মসূচির আয়োজন করে। সমাবেশে সভাপতিত্ব করেন শামীম আল মামুন জুয়েল। বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আলহাজ মো. আকরাম হোসাইন, শিক্ষানুরাগী আলহাজ মো. কদম আলী, হুগড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আজগর আলী ও মোর্শেদ আলম দুলাল, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির জেলা শাখার সাধারণ সম্পাদক মো. মোজাহারুল ইসলাম মাজহাব।
