বারোমাসি তরমুজ চাষে ঝুঁকছেন পাকুন্দিয়ার কৃষক

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২০, ২১:৩১

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা

বাইরে সবুজ, ভেতরে টকটকে লাল, খেতে সুস্বাদু বারোমাসি তরমুজের চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে এর আবাদে ঝুঁকছেন কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার কৃষকরা। উপজেলার আঙ্গিয়াদী গ্রামের তরমুজ চাষি সালমা-আতাবুর দম্পত্তি জানান, কম খরচে বেশি মুনাফা পাওয়ায় সারা বছরই তিনি তরমুজের আবাদ করবেন। আঙ্গিয়াদী ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ হামিমুল হক সোহাগ ইত্তেফাককে বলেন, ফসলটি লাভজনক হওয়ায় এখন তা খুব দ্রুত ছড়িয়ে পড়ছে। উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাইফুল আলামিন বলেন, অন্য ফসলের চেয়ে অনেক লাভজনক হওয়ায় এ উপজেলার কৃষকেরা বারোমাসি তরমুজ আবাদে ঝুঁকছেন।