শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা
শিবগঞ্জ উপজেলায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত দুলালকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বিনোদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে মেয়েটির মা আকলিমা বাদী হয়ে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলা সূত্রে জানা গেছে, বিনোদপুর ইউনিয়নের চাঁদশিকারী গ্রামের আবদুর রহিমের ছেলে দুলাল আলী ঐ স্কুলছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে শুক্রবার রাতে নিজ বাড়িতে নিয়ে ধর্ষণ করে। পরদিন ভোরে দুলালের পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে ঐ ছাত্রীকে বাড়ি থেকে বের করে দেয়। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ জানান, ঐ ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।
