মহেশপুরে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় আটক ৪

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২০, ২১:৩৫

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা

মহেশপুরের বাঘাডাঙ্গা সীমান্তে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় নারীসহ চার জন বাংলাদেশিকে আটক করেছে ৫৮ বিজিবি। রবিবার বিকালে তাদের আটক করা হয়। বিজিবি সূত্রে প্রকাশ, গোপন সংবাদের ভিত্তিতে ৫৮ বিজিবির অধীনস্ত বাঘাডাঙ্গা বিওপির টহল দলের হাতে উপজেলার কাঞ্চনপুর বিদ্যালয়ের কাছ থেকে যশোরের বন্দর বেনাপোল থানার শাখারীপুতা গ্রামের নজরুল ইসলামের মেয়ে নাজমা খাতুন, মহেশপুর উপজেলার জিনজিরা গ্রামের সাজ উদ্দিনের ছেলে মনিরুজ্জামান, দুখু কুলুর ছেলে তুষার কুলু ও উসমান মল্লিকের ছেলে কামাল হোসেন আটক হয়। মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, অবৈধভাবে ভারত যাওয়ার সময় আটক চার জনের বিরুদ্ধে মামলা করে সোমবার সকালে জেলহাজতে পাঠানো হয়েছে।