নাসিম সভাপতি ও খালেদা সম্পাদক
পিরোজপুর অফিস
দুর্নীতি দমন কমিশন-দুদক পিরোজপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি তিন বছরের জন্য পুনর্গঠন করেছে। নতুন কমিটিতে সাংবাদিক মো. মুনিরুজ্জামান নাসিমকে সভাপতি ও নারী নেত্রী খালেদা আক্তার হেনাকে সাধারণ সম্পাদক করা হয়েছে। ১৩ সদস্যের এ জেলা কমিটির অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা হচ্ছেন—সহসভাপতি সাবেক দুদক কর্মকর্তা খান আলমগীর ও সহসভাপতি অধ্যক্ষ হোসনেয়ারা জেসমিন, সদস্য মাওলানা আব্দুল মতিন, এনজিও কর্মকর্তা সিকদার চাঁন, অ্যাডভোকেট এস এম রেজাউল ইসলাম শামীম, সাংস্কৃতিক কর্মী দিপঙ্কর মাতা মিন্টু, ব্যবসায়ী মো. মেহেদী হাসান, সমাজকর্মী আতিকুল ইসলাম হিরা, প্রধান শিক্ষক সুলতানা নাসরিন, সাংবাদিক মিজানুর রহমান ও নারী সংগঠক শিখা দাস। পিরোজপুর জেলা কমিটি সম্প্রতি থেকে তিন বছর মেয়াদের জন্য পুনর্গঠন করা হয়েছে।
