বাংলাদেশে করোনাভাইরাসের আক্রান্ত রোগী প্রথম সনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশে ১৮ মার্চ থেকে সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। এর মধ্যে অনেক স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ক্লাস অনলাইনে নেওয়া হচ্ছে। সরকার এই অনলাইনে ক্লাসের বিষয়ে অনুমতি দিয়েছে এবং শিক্ষার্থীদের টেলিটক সিমের মাধ্যমে স্বল্পমূল্যে ইন্টারনেট সুবিধা দিতে শুরু করেছে। তবে এটা কতোটা কর্যকর হচ্ছে, সেটা দেখার বিষয়? আমাদের দেশে ৪জি ইন্টানেট সুবিধা চালু হলেও অধিকাংশ গ্রাম অঞ্চলে ইন্টারনেটের অবস্থা দুর্দশাগ্রস্ত। বিশেষ করে টেলিটক সিমে। যদিও টেলিটক সিমের তুলনায় গ্রামাঞ্চলে অন্য সিমগুলোর নেটের ব্যবস্থা তুলনামূলক ভালো। সুতরাং সরকারের কাছে বিনীত আবেদন এই যে, শিক্ষার্থীদের জন্য টেলিটক সিমের সঙ্গে অন্য সিমগুলোর ইন্টারনেট স্বল্পমূল্যে দেওয়ার ব্যবস্থা করা হোক।
শাহজালাল মলিক
ঢাকা কলেজ
