প্রাণঘাতী করোনা ভাইরাসের বৈশ্বিক মহামারি পরিস্থিতিতিতে মাস্ক না পরায় ইন্দোনেশিয়ায় অদ্ভুত শাস্তি পেলেন কিছু মানুষ। শাস্তি হিসেবে করোনায় মৃতদের কবর খোঁড়ার শাস্তি দেওয়া হয়েছে তাদেরকে।
যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে , ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে মাস্ক না পরার জন্য আটজন ব্যক্তিকে কবর খোঁড়ার শাস্তি দেওয়া হয়। তবে শাস্তিপ্রাপ্ত লোকেরা করোনায় মৃতদের শেষকৃত্যের কাজে অংশ নেয়নি বলেই জানা গেছে।
জানা গেছে, এক কবর খুঁড়তে শাস্তিপ্রাপ্ত দুই ব্যক্তিকে কাজে লাগানো হয়েছিল। স্থানীয় এক কর্মকর্তা জানিয়েছেন, সেই সময় কবর খননকারীর লোকের অভাব ছিল, তাই তারা ঠিক করেছিলেন। তখন ওই লোকদেরকে কবর খোঁড়ার কাজে লাগানো হয়।
কর্তৃপক্ষ মনে করছে, এই ধরনের শাস্তি অন্যদের মধ্যে মাস্ক না পরা ব্যক্তিদের মধ্যে ভয় তৈরি করবে। তাতে তারা মাস্ক পরতে পারেন। ইন্দোনেশিয়া করোনা সম্পর্কিত নিয়মভঙ্গকারীদের জরিমানা অথবা বিভিন্ন কাজ করার শাস্তি দিচ্ছে দেশটির সরকার।
ইন্দোনেশিয়ায় এখন পর্যন্ত দুই লাখ ২০ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত করা হয়েছে । দেশটিতে ৮৮০০ এরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ।
ইত্তেফাক/এআর
