চেত্রা নদীর উপর পাকা সেতু চাই

আপডেট : ১০ জানুয়ারি ২০১৯, ২২:২৬

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলাধীন অরুয়াইল ইউনিয়নের পাশ দিয়ে বয়ে যাওয়া মেঘনার শাখা চেত্রা নদীর ওপর নির্মিত বাঁশের সেতুটি প্রায় ৭০০ ফুট লম্বা। ২০ গ্রামের মানুষ সেতুটির ওপর দিয়ে যাতায়াত করে।  বৈশাখ মাসে কালবৈশাখী ঝড়ে এটি ভেঙে গেলে এলাকার মানুষের কষ্টের সীমা থাকে না। বিশেষ করে ছাত্রছাত্রীদের। চেত্রা নদীর ওপর বাঁশের সেতুর পরিবর্তে পাকা সেতু নির্মাণ এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি।  সেতুটির ওপর দিয়ে যাওয়ার সময় মনে হয় আমরা যেন প্রাচীন যুগে বাস করছি। এ স্থানে একটি পাকা সেতু নির্মাণের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

এম. মনসুর আলী

অরুয়াইল, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া