কাশিয়াবাড়ি বাইপাস সড়ক এখন মরণফাঁদ

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২০, ২১:৪০

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাট চিনিকলের অধীনে থাকা কাশিয়াবাড়ি বাইপাস সড়কটি এখন মরণফাঁদে পরিণত হয়েছে। বড় বড় গর্ত সৃষ্টি হয়ে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়লেও সড়কটি সংস্কারের কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। জয়পুরহাট চিনিকলের প্রকৌশল বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সহকারী ব্যবস্থাপক (সিভিল) আলম হোসেন জানান, এ খাতে চিনিকলের তেমন বরাদ্দ না থাকায় সড়কটি সংস্কার বা মেরামত করা যাচ্ছে না। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মো. আবু বকর বলেন, চিনিকল চালুর আগেই সড়কটি মেরামতের উদ্যোগ গ্রহণ করা হবে।