কুমিল্লায় ফেনসিডিলসহ আটক দুই

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২০, ২১:৪৫

কুমিল্লা প্রতিনিধি 

কুমিল্লায় ৫৮৫ বোতল ফেনসিডিলসহ দুই জনকে আটক করেছে র্যাব। এসময় একটি প্রাইভেটকার জব্দ করা হয়। মঙ্গলবার বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আদর্শ সদর উপজেলার আমতলী এলাকা থেকে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে—কুমিল্লার আরিফ হোসেন (২৫) ও মুন্সিগঞ্জের ফয়সাল বেপারী (২৪)। 

র্যাব-১১-এর সিপিসি-২ কুমিল্লা ক্যাম্পের অধিনায়ক মেজর তালুকদার নাজমুস সাকিব জানান, এ ব্যাপারে কোতোয়ালি মডেল থানায় মামলা হয়েছে।